মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের দুইদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন,মাগুরা  :

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষে মাগুরা  প্রেসক্লাবের আয়োজনে দুইদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

শুক্রবার ( ৬ ডিসেম্বর ) সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।  প্রশিক্ষণে মাগুরা প্রেসক্লাবের ৪০ জন নবীন ও প্রবীণ  সাংবাদিক অংশ গ্রহণ করে। প্রথমদিনের প্রশিক্ষণে মাগুরার সাংবাদিকতার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা  করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।সাংবাদিকতার নীতি ,নৈতিকতা,দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম শফিক। সংবাদ সংগ্রহের প্রাথমিক প্রস্তুতির ধারণা দেন সাংবাদিক শরীফ তেহরান টুটুল।  সংবাদ কৌশল ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাংবাদিক রূপক আইচ । দ্বিতীয় দিন শনিবার সংবাদের প্রকার ও ধারনা ,প্রতিবেদন তৈরি কৌশল ও মোবাইল সাংবাদিকতা,সাংবাদিকতা ও তথ্য অধিকার আইন নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে । সমাপনীদিনে প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন,মাগুরা প্রেসক্লাব সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করছে। বর্তমানে প্রেসক্লাবের নবীন ও প্রবীণ  সদস্যদের সংবাদের প্রকার ও ধারনা ,প্রতিবেদন তৈরি কৌশল ও মোবাইল সাংবাদিকতা,সাংবাদিকতা ও তথ্য অধিকার আইন বিষয়ে ধারনা দেওয়ার জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে ।

মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান বলেন, সাংবাদিকতার  নীতি নৈতিকতা মেনে বস্তুনিষ্ঠভাবে  সংবাদ প্রকাশ করাই একজন সাংবাদিকের কাজ। আর এই চর্চাকে আরো সহজ ও সঠিক ভাবে করতে দুইদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। নবীন সাংবাদিকদের জন্য এ বুনিয়াদি প্রশিক্ষণ যথেষ্ট ভূমিকা রাখবে বলে মনে করি। মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকতার মান উন্নয়নের আগামীতেও এ ধরনের প্রশিক্ষণের ধারা অব্যাহত থাকবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর