সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে আইএফআইসি ব্যাংকের আয়োজনে আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত উদ্বোধন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে আইএফআইসি ব্যাংক রাধানগর বাজার উপশাখার আয়োজনে আর্থিক সাক্ষরতা সেমিনার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংকের মাগুরা শাখার ম্যানেজার মুন্সি মারুফ সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।


আইএফআইসি ব্যাংকের রাধানগর উপশাখার অফিসার ইনচার্জ শাহিনুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের মার্কেটিং সেলসম্যান জহিরুল ইসলাম, জিকে আইডিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানাজ ফেরদৌস হ্যাপী, ইমন বাবু, ইমদাদুল হক প্রমুখ।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


এ সময় বক্তারা জানান, আইএফআইসি ব্যাংকটি বিশ্বস্ত ও সেবায় দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। দীর্ঘ প্রতিক্ষার পর স্থানীয় জনসাধারণ ব্যাংক প্রতিষ্ঠা করায় কর্তৃপক্ষের স্বাগত জানাই।

বক্তারা আরো জানান, সারা বাংলাদেশে এই ব্যাংকের ১ হাজার ৪’শ টি শাখা উপশাখা রয়েছে। ব্যাংকের ৩৩% শেয়ার সরকারি। বাকি ৬৭% জনগণের।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর