সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে গণঅধিকার পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

মহসিন মোল্যা ,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে দলটির নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম কুদ্দুস, অর্থ সম্পাদক মুরাদ হোসেন, সহ-দপ্তর ইঞ্জিনিয়ার ইমদাদুল হক, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলাম সোয়াত, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ খান, সজল খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক খাইরুল শেখ, অর্থ সম্পাদক মহাসিন আহম্মেদ, প্রচার সম্পাদনা জুয়েল রানা, মাগুরা সদর উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি রাজিব মোল্যা, জেলা ছাত্রঅধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক মুন্সি হাসিবুল হক, মাগুরা সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক শিহাব হাসান, প্রচার সম্পাদনা মো. মুসা খানসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।

এ সময় নেতাকর্মীরা নৈরাচার নিপাতে অংশ নেওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানান। গণঅভ্যুত্থানে আহতদের প্রতি সমবেদনা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। সেই সাথে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে, দেশ গড়তে গণ, যুব, ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদে যোগ দিয়ে, গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর