শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোঃ মোয়াজ্জেম হোসেন বলেছেন,২০২৫ সালের মধ্যে শালিখায় কোন রাস্তা কাঁচা থাকবে না৷ আমি ইতো মধ্যে শালিখায় মসজিদ,মাদরাসা ও মন্দির উন্নয়নের জন্য এক কোটি টাকা বরাদ্ধ দিয়েছি৷ আরও বরাদ্ধ হবে আশা করছি৷ তিনি বলেন, আমি গতানোগতিক মানুষের ভিতর থেকে কাজ করে যেতে চাই৷ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সাথে থেকে উন্নয়ন করে যেতে পারি৷ আপনারা যানেন মাগুরা জেলায় অনেক হাসপাতালে ও স্বাস্থ কেন্দ্রে ডাঃ সংকট আছে ৷ আশা করছি অল্প সময়ে সংকট দূর হয়ে যাবে ৷ আমি কথা দিচ্ছি যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত সকল সুযোগ সুভিধা মাগুরা জেলার যুব সমাজ পাবেন৷ আপনারা বর্তমান সরকারকে সহযোগিতা করেন৷ আগামী দিন হবে সম্প্রীতির বাংলাদেশ৷ তিনি আজ শুক্রবার মাগুরার শালিখা উপজেলার সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান মিলটন,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ শাহিনুর রহমান, প্রধান শিক্ষক একেএম খাইরুল আলম, গণঅধিকার পরিষদের সহসম্পাদক মোঃ শামিম হোসেন,ছাত্রজনতার পক্ষে সেলিম,হোসাইন,হাসিব, রকিবুল ইসলাম,ইব্রাহিম, মোঃ ফিরোজ আলী, নাসিম হোসেন,ফারহানুল ইসলাম শাকিল প্রমূখ৷