শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ
পলিথিন মুক্ত বাজার গড়তে মাগুরার শালিখায় বিনামূল্যে কাপড়ের ব্যাগ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। তিনি গতকাল বিকালে উপজেলা সদর আড়পাড়া বাজারের দুই শতাধিক পথচারী ও সাধারণ ক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং বাজার থেকে পলিথিন মুক্ত করতে এই ব্যাগ বিতরণ করেন৷ এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম,ইউডিএফ কর্মকর্তা মোঃ ইবাদ আলী,ইউএনওর সিএ মোঃ জাহিদুল ইসলাম,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, সাংবাদিক মাসুম বিল্লাহ প্রমূখ৷ উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের পলিথিন ব্যবহার না করে কাপড়ের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান৷ পাশাপাশি তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন,

শালিখা উপজেলার তিনটি আশ্রয়ণ প্রকল্পের ২০ জন উপকারভোগী মহিলাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণ-পূর্বক সেলাই মেশিন দেয়া হবে৷ যে মেশিনের মাধ্যমে কাপড়ের তৈরি ব্যাগ তৈরি করে সাধারণ জনগণের মাঝে ধারাবাহিকভাবে বিতরণ করার প্রকল্প হাতে নিয়েছি৷ এতে কিছু মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি হবে৷