সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

হাসিনা সরকারের গণপূর্তমন্ত্রী সহ ১৬৮ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

জহির সিকদার  ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

হাসিনা সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ১৬৮ জনের বিরুদ্ধে বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় এস এম রাষ্টু নামের এক ব্যক্তি বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে এই মামলা দায়ের করেছেন। মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ ১৬৮ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। মামলায়  ১০০ থেকে ১৫০  জনকে অজ্ঞাত  হিসেবে আসামী করা হয়েছে ।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাফায়েত আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান হামলা, বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে মামলাটি হয়েছে।
মামলার লিখিত এজাহারে বলা  হয়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। নির্বাচনের কিছুদিন আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে নির্বাচনী প্রচারণাসহ স্মৃতিসৌধে ফুল দেওয়ার কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল গাড়িবহর নিয়ে মির্জাপুরে উপজেলা পরিষদের কাছাকাছি পৌঁছামাত্র তার গাড়িবহরটিকে চারপাশ থেকে  ঘেরাও করে ককটেল বিস্ফোরণ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেন। এসময় মোক্তাদির চৌধুরীর সন্ত্রাসীরা  কেরোসিন ও পেট্রল দিয়ে ইঞ্জিনিয়ার শ্যামলের জিপসহ ২টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পরদিন থানায় মামলা করতে গেলে মোকতাদির চৌধুরীর অবৈধ হস্তক্ষেপে পুলিশ মামলা গ্রহন করেনী।  এই ঘটনায় এস এম রাষ্টু বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য যে, ২৩ আগস্ট মাদরাসাছাত্র হোছাইন আহম্মেদ হত্যার অভিযোগে  মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। পরদিন ২৪ আগস্ট আরেক
মাদ্রাসাছাত্র মাসুদ আহমেদ হত্যার অভিযোগে তার বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর