মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৮১ জন তরুণ-তরুণী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

যশোরে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় মাত্র ১২০ টাকায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ৮১ জন তরুণ-তরুণী। কোনো প্রকার সুপারিশ এবং ঘুষ ছাড়া সোনার হরিণ খ্যাত পুলিশের চাকরি পেয়ে আনন্দে আত্মহারা তারা ও তাদের পরিবার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে যশোর পুলিশ লাইনে ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

সরকারি চাকরি যেন সোনার হরিণ। চাকরি প্রত্যাশীরা দিনরাত প্রস্তুতি নিয়েও বাগে নিতে পারেন না সেই সোনার হরিণকে। তার ওপর হয়রানি, সুপারিশ এবং ঘুষ বাণিজ্যের কারণে পিছিয়ে পড়তে হয় যোগ্যদের।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পাল্টেছে সেই চিত্র। আবেদনপত্র পূরণ করতে খরচ হয়েছে ১২০ টাকা থেকে ১৬০ টাকা পর্যন্ত। এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়ে খুশি এসব তরুণ-তরুণীরা। এখন দেশের কল্যাণে কাজ করতে চান তারা। হয়রানি ও ঘুষবিহীন এই নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে সেই আশাবাদ তাদের।

ইমন হোসন নামে এক তরুণ বলেন, ‘আমার বাবা নেই। মা ও ছোট বোনকে নিয়ে খুব কষ্টে সংসার চলছে তাদের। ১২০ টাকা আবেদন ফি দিয়ে চাকরি পেয়েছি এখন পরিবারের জন্য কিছু করতে পারবো। পরিবারের কষ্ট কিছুটা হলেও লাগব হবে। আমি দেশের কল্যাণে কাজ করতে চাই।’

এক অভিভাবক কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘১২০ টাকায় চাকরি হবে এটা কল্পনায়ও ছিল না। আমি নিম্নআয়ের মানুষ, আমার ছেলের পুলিশে চাকরি হওয়ায় আমার পরিবারটা ঘুরে দাঁড়াতে পারবে।’

পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদ জানান, একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৪ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে সব দিক থেকে যোগ্য ৮১ জনকে বেছে নেয়া হয়েছে। আগামীতে এরা রাষ্ট্রের জন্য নিবেদিত হয়ে দায়িত্ব পালন করবে।

নিয়োগ পাওয়া ট্রেইনি পুলিশ কনস্টেবলের মধ্যে ছয় নারী, এক মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন। এ ছাড়া আটজন ওয়েটিং লিস্টে রয়েছেন। অনুষ্ঠানে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছেন নিয়োগ কমিটির সদস্যরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর