সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নিপাহ ভাইরাসের ঝুঁকিরোধে যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজে সেমিনার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

বাংলাদেশ নিপাহ ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে উচ্চ ঝুঁকিতে রয়েছে। শীত মৌসুমে দেশে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব বেশি থাকে। এজন্য এসময় সবাইকে খেজুরের কাঁচা রস এবং বাদুড়ের সংস্পর্শে আসা ফল না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

২০২৩ সালে সারাদেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৪ জন। তাদের মধ্যে ১০ জন মৃত্যুবরণ করেছে। এমন তথ্য জানিয়েছেন, রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কর্তৃপক্ষ।

নিপাহ ভাইরাসের ঝুকি রোধে জনসচেতনতা বৃদ্ধিকল্পে যৌথভাবে সার্ভেইলেন্স কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সরকারের রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ও আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআর,বি ।

এরই ধারাবাহিকতায় যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে চিকিৎসক, নার্স, মেডিকেল শিক্ষার্থী অন্যান্য স্বাস্থ্য কর্মীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় মেডিকেল কলেজের ডা. মোঃ সালাহ উদ্দিন খান লেকচার থিয়েটারে সেমিনারের আয়োজন করা হয়। এতে নিপাহ ভাইরাসের ওপর বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন আইইডিসিআর এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডা. মো: সাজ্জাদ হোসেন।
এসময় তিনি চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হকের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইডিসিআর এর রিসার্চ ইনভেস্টিগেটর ডা. মিন্টু চৌধুরী, ফিল্প রিসার্চ অফিসার ডা. জাহিদ হাসান, আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মীর মুয়ীদুল ইসলামসহ অন্যান্যরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর