সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শেখ হাসিনা দেশকে লুণ্ঠন করে পালিয়েছে-নিতাই রায় চৌধুরী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরাঃ

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডঃ নিতাই রায় চৌধুরী বলেছেন,আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের আশা আকাঙ্ক্ষাকে হত্যা করেছে। মানুষের ভোটারধিকার কেড়েনিয়েছে৷ এক নায়েক তন্ত্র কায়েম করে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে এমপি মন্ত্রী হয়েছিলো৷ এখন শেখ হাসিনা দেশকে লুণ্ঠন করে পালিয়েছে ।তার মন্ত্রী-এমপি, এমনকি উপজেলা চেয়ারম্যানরাও পালিয়েছে।

তিনি বলেন, লুটপাট করে পালানো আওয়ামী লীগের পুরনো অভ্যাস। এরা আর ফিরে আসবে না। মানুষকে তারা এমন নির্যাতন করেছে যে, তারা আর ফিরে আসতে পারবে না৷তিনি গতকাল বিকালে

মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের তিলখড়ি অভিযান মতুয়া সম্প্রদায়ের ভক্তোৎসব ২০২৪ উপলক্ষ্যে  এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷

সভায় সভাপতিত্ব করেন সরন মন্ডল । এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিল্টন মুন্সী,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন শিকদার,উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন, ইউপি চেয়ারম্যান হোসাইন শিকদার প্রমূখ৷ এছাড়াও  বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষকদল,শ্রমিকদল সহ  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর