মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

দারিয়াপুর ডিগ্রী কলেজের নব নির্বাচিত সভাপতি এ্যাড. তরিকুল  ইসলামকে সংবর্ধনা প্রদান

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজের নব নির্বাচিত সভাপতি এ্যাড. তরিকুল ইসলামের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে দারিয়াপুর ডিগ্রি কলেজ পরিবারের আয়োজনে কলেজ শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

দারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারিয়াপুর ডিগ্রি কলেজের নব নির্বাচিত সভাপতি এ্যাড. তরিকুল ইসলাম।

দারিয়াপুর ডিগ্রি কলেজের জেষ্ঠ প্রভাষক সুব্রত বিশ্বাসের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মছিহুল আজম, দারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল আলম প্রদীপ, শ্রীপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্যা, প্রাক্তন ছাত্র ও ঢাকা হাইকোর্টের এ্যাড. মনিরুল ইসলাম, আবু ইছাহাক, বনানী বিশ্বাস, মিয়া মাহমুদুুন নবী,   সহকাররী অধ্যাপক প্রবির কুমার রায়, সহকারী অধ্যাপক বনানী বিশ্বাস, সমাজ বিজ্ঞান বিজ্ঞানের প্রভাষক আবু ইছাহাক, তথ্য ও প্রযুক্তি প্রভাষক মহিদুল ইসলাম, প্রমুখ।


আলোচনা সভায় শিক্ষকদের পক্ষ থেকে ছাত্রদের মোবাইল ফোন ব্যবহার, শাসন পদ্ধতির পরিবর্তন, ছাত্রদের কিভাবে ক্লাসে ফিরানো যায়, শিক্ষক সংকট, শিক্ষকদের কলেজ ফান্ড থেকে কিছু সম্মানী দিয়ে ক্লাস করানো যায় কিনা, ছাত্র ছাত্রীদের হোস্টেল ও মসজিদ সংকট বিষয়ে দ্রুত সমাধান করার বিষয়ে নব নির্বাচিত সভাপতিকে অবগত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর