শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে মাগুরার শালিখায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়ন যুবদলের আয়োজনে গতকাল বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মুন্সী সোহেল রানার সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শ্রী পরেশ রায় এর সঞ্চালনায় ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস,এম আবুতাহের সবুজ,মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ,রেজা ঢালী সহ শালিখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।