মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষ, আহত ১০ 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের অপসারণ ও পদত্যাগের দাবিতে বিএনপি’র দু-গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান বিশ্বাস সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শ্রীপুর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বারিয়াপুর এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের অপসারণ ও পদত্যাগের দাবিতে কর্মসূচি দেয় একটি পক্ষ। যার নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান বিশ্বাস। একই দিনে দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের নেতৃত্বে যুবদলের কর্মী সমাবেশের আহ্বান করে অপর পক্ষ। সকাল থেকে দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে রফিকুল ইসলাম প্রদীপের সমর্থকেরা করছিল। এমন সময় জিল্লুর রহমানের সমর্থকেরা সাচিলাপুর বাজার থেকে কলেজের দিকে মিছিল নিয়ে গেলে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ফরহাদ (৩০), হাবিব মোল্যা (৪৫), শুকুর মাহমুদ (৩৬), কাইয়ুম (৪০), আব্দুর রশিদ (৫৫), আশিকুর রহমান (৩২) সহ উভয় গ্রুপের ১০ জন মারাত্মক আহত হয়। আহত কাইয়ুমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিএনপি’র ২ নেতা। দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ বলেন, দু’দিন আগেই মাইকিং করে দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে যুবদলের একটি কর্মী সমাবেশের ঘোষণা দেওয়া হয়। আমরা সকাল থেকেই শান্তিপূর্ন কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ জিল্লুর রহমান বিশ্বাসের নেতৃত্ব একটি মিছিল এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

এ বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান তিনি বলেন, দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের অপসারণ ও পদত্যাগের দাবিতে একটি শান্তিপূর্ন মিছিল কলেজের দিকে গেলে দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের লোকজন আমাদের মিছিলের উপর অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর