সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোর আইনজীবী সমিতির নির্বাচন মুর্তজা সভাপতি গফুর সম্পাদক নির্বাচিত   

  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

রাইসুল ইসলাম অপু ,যশোর প্রতিনিধি :

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদক সহ ০৯ টি পদে জয়লাভ করেছে। জামায়াতে ইসলামী পেয়েছে ২ টি এবং আওয়ামী লীগ ও বাম গনতান্ত্রিক জোট ১ টি করে পদে জয়লাভ করেছে।

সভাপতি পদে আবু মুর্তজা ছোট ৩৬৫ ভোট পেয়ে জয়লাভ করেছে।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোয়াজ্জেম হোসেন মুকুল ভোট পেয়েছেন ১৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল গফুর ২২৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাদিউজ্জামান সোহাগ পেয়েছেন ১২১ ভোট।

 

অন্যান্য পদে যারা নির্বাচিত হলেন তারা হলেন সহ-সভাপতি গোলাম মোস্তফা ও আলমগীর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক পদে এম নুর আলম পান্নু, লাইব্রেরিয়ান পদে শাহরিয়ার হক, সহ সম্পাদক পদে সেলিম রেজা ও আশরাফুল আলম।

সদস্য পদে বিজয়ীরা হলেন তরিকুল ইসলাম বাপ্পী, মুন্সী মাহমুদ হাসান লিটু , মৌলুদা পারভীন, মাধবেন্দ্র অধিকারী ও এড. তরু।

 

সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত আইনজীবী সমিতির এক নম্বর ভবনে বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৩৭ জন ভোটারের মধ্যে ৫২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর