মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামে ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সোনাতুন্দী বাজরে ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাজী রুহুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতুন্দী গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তা বাদী যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য টোকন জোয়ার্দার, মোঃ ওলিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য ফয়জুর রহমান, বর্তমান ইউপি সদস্য আবুল কাশেম, সাবেক শিক্ষক মুন্সী রেজাউল ইসলাম, মোঃ মতলেব মোল্যা, ব্যবসায়ী মোঃ রওশন মোল্যা প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায়ী কামরুল ইসলাম। এছাড়া ওয়ার্ড বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের গ্রামবাসী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন সোহান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফার রুপরেখা তুলে ধরেন। তার দল বিএনপি ক্ষমতায় আসলে গ্রামের সার্বিক উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন তিনি।