সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক মসজিদে হামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যার দায়ে সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধকরণ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাগুরার শ্রীপুর উপজেলা নাকোল ইউনিয়নের স্থানীয় ওয়ামায়ে কেরাম ও তৌহিদী জনতা উদ্যোগে শুক্রবার দুপুরে ওয়াপদা মোড়ে এ বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় সকল গ্রামের ছাত্র ও নাকোল ইউনিয়নের সকল মসজিদে ইমাম ও জনসাধারণ এ বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি প্রথমে ওয়াপদা মোড় থেকে কামারখালী ব্রিজ পর্যন্ত গিয়ে আবার ওয়াপদা মোড়ে ফিরে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।


এ সময় নাকোল ইউনিয়নের সকল মসজিদের ঈমাম ও ছাত্র, জনসাধারণ এ মহাসমাবেশে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ভারতি আগ্রাসি সন্ত্রাসী দল ইসকন কর্তৃক চট্টগ্রামের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে সন্ত্রাসী কায়দায় হামলা করে তার মৃত্যু নিশ্চিত করেছে। আমরা এ সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধসহ এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। তা না হলে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঈমামসহ ও দেশের সর্বস্তরের জনগনকে সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলন বাস্তবায়ন করার হুশিয়ারী দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর