সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর(মাগুরা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মাগুরার শ্রীপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শুক্রবার মাগুরা জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আব্দুল হান্নান মিয়া ও সদস্য সচিব মো. মনিরুজ্জামান সবুজ স্বাক্ষরিত জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ২১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সভাপতি

সভাপতি

সাধারণ সম্পাদক

সাধারণ সম্পাদক

কমিটিতে মো. ফারুক আহম্মদকে সভাপতি এবং মো. রকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মনিকুমার বিশ্বাস, বাবলু বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামির হোসেন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তোজাম শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল বারিক বিশ্বাস, সহ-প্রচার সম্পাদক মো. মিরাজ বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মো. সেলিম হোসেন, দপ্তর সম্পাদক অমরেশ সরকার, কোষাধ্যক্ষ সজল কুমার বিশ্বাস, যোগাযোগ সম্পাদক মো. আলাউদ্দিন বিশ্বাস, সদস্য ইকমান হোসেন ও মো. জিয়ারুল শেখসহ আরো অনেকেই।

শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মো. ফারুক আহম্মদ বলেন, আমাকে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি করায় এবং সুন্দর একটি কমিটি উপহার দেওয়ায় জেলা কমিটিকে ধন্যবাদ জানাই। দলের সুসংগঠিত করে দলের স্বার্থে কাজ করবো। আগামী জাতীয় নির্বাচনে দেশনায়ক তারেক জিয়ার নির্দেশ পালনে শ্রীপুর উপজেলা মৎস্যজীবী দল অগ্রণী ভূমিকা পালন করবে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর