সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরের চৌগাছার শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী “কসাই সেলিম” অস্ত্রসহ আটক।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

যশোরের চৌগাছার শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী সেলিম হোসেন ওরফে কসাই সেলিমকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। এসময় সেলিমের নিকট থেকে একটি দেশীয় পিস্তল, তাজাঁ বুলেট দুই রাউন্ড,  একটি ম্যাগাজিন ও ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধ্বার করেন যৌথবাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ আটক করা হয় তাকে। সেলিম চৌগাছা উপজেলার ভাদড়া গ্রামের শামসুল হোসেনের ছেলে ।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসী সেলিম হঠাৎই বেপরোয়া হয়ে ওঠে। চাঁদা আদায়, পুকুর দখল, মোটর সাইকেল ও মোবাইল ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে লিপ্ত তিনি। ভাদড়া গ্রামের আওয়ামী সমর্থিত নিরীহ জনসাধারণের নিকট থেকে প্রায় ১০ লক্ষ টাকা, বিএনপি সমর্থক আজিজুর রহমান কালুর বউয়ের নিকট থেকে ২ লক্ষ টাকা, জামায়াতে ইসলামী সমর্থক রফিকুল নিকট ৩০ হাজার টাকা নগদ চাঁদা নিয়েছেন এই সন্ত্রাসী সেলিম। এছাড়া ভাদড়া গ্রামের আওয়ামী সমর্থকদের পুকুর দখল করে ১০ লক্ষ টাকার মাছ, ধুলিয়ানী ইউনিয়নের পশু ডাক্তার আনোয়ার হোসেনের ১ বিঘা পুকুরের মাছ বিক্রি করে নিয়েছেন তিনি। এছাড়া স্থানীয় এক ব্যক্তির নিকট থেকে একটি মোটর সাইকেল (পালসার ডাবল ডিস্ক) ও স্যামসং মোবাইল ছিনতাই করেন তিনি। এছাড়াও ধুলিয়ানী ইউনিয়নের একাধিক মানুষের নিকট থেকে আনুমানিক ১ কোটি টাকার চাঁদা নিয়েছে বলে জানায় একাধিক সূত্র।

এবিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেন বলেন, যৌথ বাহিনীর অভিযানে সেলিমকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর