সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নিজের অপরাধ ঢাকতে প্রতিবেশীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

 

 

মাগুরার শ্রীপুরে চরচাকদাহ গ্রামের আমির হোসেনের বিরুদ্ধে নিজের অপরাধ ঢাকতে প্রতিবেশী আজিজ বিশ্বাসের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আসছে। প্রতিবেশীর একের পর এক মিথ্যা মামলায় অতিষ্ঠ আজিজ বিশ্বাস। সম্প্রতি আজিজ বিশ্বাসের বাঁশ ঝাড়ের বেশ কয়েকটি বাঁশ কেটে দেয় আমির হোসেন। যে সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু এ ঘটনায় কোন মামলা করেনি আজিজ বিশ্বাস। কিন্তু এ ঘটনা ভিন্ন খাতে নিতে আমির হোসেন তার স্ত্রী আমেনা খাতুনকে বাদী করে আজিজ বিশ্বাস, পিকুল, আশিক, রুমা, রাজ্জাক, সাঈদ, বাবলু, মান্নানের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে মাগুরা বিজ্ঞ আদালতে একটি মামলা করেন।

এ বিষয়ে ভুক্তভোগী আজিজ মণ্ডল বলেন, আমির হোসেন শৈলকূপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিজলিয়া গ্রাম থেকে ২০ বছর আগে আমার বাড়ির পাশে এসে বাড়ি করেন। বাড়ি করার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলা করে আসছে। তার স্বভাবই মামলা করা। আমি তার যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়েছি। শুধু তাই নয়, গ্রামের সামাজিক দলের কোন মারামারি হলেও উনার বউ বাদী হয়। আমি সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে আমির হোসেনের ছেলে নূর ইসলাম বলেন, আমরা তাদের নামে মিথ্যা মামলা দেয়নি। ববং তারাই আমাদের অত্যাচার ও মিথ্যা মামলা দিয়ে আসছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর