শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখায় সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ভাতাভোগীদের G2P পদ্ধতিতে ভাতা প্রদানের সমস্যা ও করণীয় বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রবদ্ধ উপস্থাপক ছিলেন, মাগুরা জেলা সমাজসেবা উপপরিচালক মোঃ জাকির হোসেন৷ প্রধান আলোচক হিসাবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, মাগুরা জেলা সমাজসেবা সহকারী পরিচালক মোঃ জাহিদুল আলম৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা অফিসার মোছাঃ নাসিমা খাতুন৷ এছাড়াও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস,সিরাজ উদ্দিন মন্ডল,ইউপি সচিব আব্দুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহ সাধারণ সম্পাদক মোঃ নায়েব আলী,প্রধান শিক্ষক মুজিবুর রহমান রিপন,মাওলানা মোশারফ হোসেন কাশেমী,আইডিয়াল কল্যাণ সংস্থার প্রধান সমন্বয়কারী মোঃ ফিরোজ কবির,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷ উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান মোবাইলের মাধ্যমে ভাতাভোগীরা প্রতারনার শিকার হচ্ছেন৷ তাই প্রত্যেকটা ভাতাভোগীদের ব্যাংক হিসাব থাকতে হবে৷