সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন,  মাগুরা:

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে মাগুরায় ।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় আইডিইবি মাগুরা জেলা নির্বাহী কমিটির উদ্যোগে এ উপলক্ষ্যে আইডিবি কার্যালয় ভায়না থেকে  এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভায়না থেকে শুরু হয়ে শহরের চৌরঙ্গীর মোড় প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে আইডিইবি মাগুরা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

এসময় আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান টিটোর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথির  বক্তব্য রাখেন, প্রকৌশলী ড. মোঃ মিজানুর রহমান অধ্যক্ষ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মোঃ শহীদুল ইসলাম অধ্যক্ষ টিটিসি প্রকৌশলী প্রমুখ।

বক্তারা বলেন, ‘প্রকৌশল বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। তারা দেশে এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ স্থানে  দায়িত্ব পালন করেছে। এ সময় বক্তারা  সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর