সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় হাজতির মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

 

মাগুরা জেলা কারাগারে আয়ুব মোল্যা (৭০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর সোমবার সারঙ্গদিয়া বাজার থেকে র‍্যাব-৬ তাকে গ্রেপ্তার করে। তারপর থেকেই সে আতঙ্কিত হয়ে পড়ে। তাঁর বয়স ৭০ বছর। তাকে এ বয়সেও মিথ্যা নাশকতা মামলায় ফাঁসানো হয়। রোববার রাত ৮টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

আয়ুব মোল্যা মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের মৃত আরশাদ আলী মোল্যার ছেলে। মাগুরা জেলা কারাগারের জেলার শেখ মো. মহিউদ্দীন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলার শেখ মো. মহিউদ্দীন হায়দার জানান, ২০২৪ সালের ১০ অক্টোবর মাগুরা সদর থানায় একটি বিস্ফোরক মামলায় গত ৫ নভেম্বর মঙ্গলবার থেকে মাগুরা জেলা কারাগারে ছিলেন আয়ুব মোল্যা। তিনি হৃদরোগসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। গত ১৭ নভেম্বর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে ১৮ নভেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷

এ বিষয়ে খুলনা জেল সুপার নাসিরুদ্দিন প্রধান জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ নভেম্বর রোববার সকাল ১১ টায় তাঁর মৃত্যু হয়। তিনি হৃদরোগসহ বিভিন্ন রোগে ভূগছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর