সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে নবান্ন উৎসব পালিত 

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

 

মাগুরার শ্রীপুর উপজেলা টিকারবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শনিবার সকালে নবান্ন উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‍্যালি টিকারবিলা বাজার ঘুরে প্রাথমিক বিদ্যালয় চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক মোল্লা মতিয়ার রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন, শ্রীপুর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক খান আবু হাসান লিটন প্রমূখ।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক শরাফাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, দপ্তর সম্পাদক মহসিন মোল্যা, সাংবাদিক জিল্লুর রহমান সাগর, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রেহানা পারভীনসহ অন্যরা।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে নতুন ধানের চাউলে রান্না খিচুড়ি ও পায়েশ দিয়ে সকলকে আপ্যায়ন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর