রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:
যশোর শহরের খড়কি আঞ্জুমান খালেকিয়া এতিমখানার অসহায় দুস্থ গরিব এতিম শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) খড়কি আঞ্জুমান খালেকিয়া এতিমখানার দুস্থ গরিব এতিম শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী (ব্যাডমিন্টন সামগ্রী) বিতরণ করা হয়।
ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই অংশ আজকের এই কর্মসূচি।
তিনি আরো জানান, এতিমখানার বাচ্চাদের মাঝে ব্যাডমিন্টন সামগ্রী বিতরণ একটি অনন্য মানবিক উদ্যোগ। এটি কেবল শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে না, বরং তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমন উদ্যোগ সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে একই ধরনের মানবিক কাজ করার জন্য।
তাদের এই ধরনের কাজে সর্বদা সহযোগিতা করার জন্য তিনি এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আর এস এম সাউথ জোনের তানভীর সজীব, টেরিটোরি অফিসার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরস এর ডিলার রিফাতকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের মডারেটর শরীফসহ ইয়াামাহা রাইডার্স ক্লাব যশোরের সকল সদস্যরা।