সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা)প্রতিনিধি:

 

মাগুরার শ্রীপুরে পানিতে ডুবে মো. রাফিজ খলিফা নামে ১ বছর ২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রোহান খলিফার ছেলে।

জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু রাফিজ বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। পরে পরিবারের লোকজন খোলা রান্না ঘরের পাশের পুকুর থেকে রাফিজকে উদ্ধার করে। উদ্ধারের পর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর