মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীকোল ইউনিয়নের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীকোল ইউনিয়ন শাখার সভাপতি এম হাসিবুর রহমান রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক এম বি বাকের, প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ঢাকা বায়তুর রহমান জামে মসজিদের খতিব, চ্যানেল ওয়ান ও বাংলা ভিশনের ধর্মীয় আলোচক মাওলানা নুরুল ইসলাম তাওহীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক ফকরুদ্দিন মিজান, সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মোল্যা, অফিস সম্পাদক মো. খায়রুল ইসলাম।

মো. মোজাফফর হোসেন মুন্নার সঞ্চালনায় মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও মানব সম্পদ সম্পাদক মাওলানা অলিউর রহমান, হাফেজ মাওলানা আকিদুল ইসলাম, বরিশাট পশ্চিমপাড়া বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল হাসান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর