সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্যারিষ্টার রুমিন ফারহানা ও চরচারতলা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

সাগর সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

বিএনপির স্থায়ী কমিটির আন্তর্জাতিক সহ-সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানার পক্ষ থেকে  ও আশুগঞ্জ উপজেলার ২ নং ইউনিয়ন পরিষদের যৌথ  উদ্যোগে  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ১০ নং বায়েক ইউনিয়ন পরিষদের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও কাপড় বিতরন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার বিকেলে ত্রাণ সামগ্রী ও কাপড় বিতরন অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফাইজুর রহমান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন  আশুগঞ্জ  প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাবেক সাধারন সম্পাদক ও আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন কবির, মোঃ জুয়েল আলী(সাবেক সহসভাপতি  সরাইল উপজেলা যুবদল) মুন্সী আমান মিয়া(সাধারণ সম্পাদক, শাহবাজপুর ইউপি বিএনপি), যুবদল নেতা নুরুদ্দিন ও জুনায়েদ খাঁ, চরচারতলা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য শোভা বেগম  ইইপি সদস্য শিরিনা আক্তার (ফাতেমা) ইউপি সদস্য আবুল কালাম,বিডি টাইমস নিউজের জেলা সংবাদদাতা  ও দৈনিক দেশকালের আশুগঞ্জ প্রতিনিধি  সাংবাদিক জহির সিকদার, ফোকাস বাংলার জেলা প্রতিনিধি লোকমান হোসেন,আশুগঞ্জ  উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্ররা।
এছাড়াও কসবা উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন বিল্লাল এবং তার পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,বন্যার্তদেন মাঝে  বিএনপির স্থায়ী কমিটির সহ আন্তর্জাতিক  বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়নের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে মোট ৭০০  পরিবারকে শুকনো খাবারের পাশাপাশি   শাড়ি,লুঙ্গী  ও শিশু খাবার  বিতরন করা হয়। বিতরনকালে  অত্র উপজেলার বন্যার্ত হাজার হাজার নারী-পুরুষ ভীড় জমায়।
বন্যার্তদের উদ্দেশ্য আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, আমরা আজ সামান্য কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি। আমাদের এ ধরা অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, উক্ত উপহার সামগ্রী বিকেল থেকে বিতরন শুরু হলেও তা বিতরণে সন্ধ্যা ঘনিয়ে রাত পর্যন্ত চলে।

https://www.facebook.com/share/v/iDdZTtvAqiR4xMnF/?mibextid=qi2Omg

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর