সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে ১২ বছরের শিশু নিখোঁজ; পরিবারের উদ্বেগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

যশোরের নরেন্দ্রপুর পশ্চিম মাঠপাড়া এলাকায় ১২ বছরের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিশুটির নাম মো. ফাইম হোসেন। গত ২ জুন তারিখে সন্ধ্যা ৮টার দিকে বাড়ির উঠানে ঘোরাফেরা করার সময় তাকে শেষবারের মতো দেখা যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে আর খুঁজে পাননি।

শিশুটির বাবা মো. জাকির হোসেন কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি অনুযায়ী, নিখোঁজ ফাইমের গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৪ ফুট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি হলুদ রঙের হাফ হাতা গেঞ্জি, ব্লু রঙের জিন্স প্যান্ট এবং পায়ে ছিল স্পঞ্জের স্যান্ডেল। শিশুটির মাথার পিছনে ও কনুইয়ের কাছে কাটা দাগ রয়েছে, যা তাকে চেনার ক্ষেত্রে সহায়ক হতে পারে।
শিশুটির বাবা জানান, ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে থানার মাধ্যমে এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।
নরেন্দ্রপুরসহ আশপাশের এলাকাগুলোতে এই ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

পুলিশ জানায়, নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যদি কেউ শিশুটির সন্ধান পান, তাহলে দ্রুত কোতয়ালী মডেল থানায় বা শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর