সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় ভাবে বীর ঘোষনা করতে হবে  – মিয়া গোলাম পরোয়ার

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১১৪ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দেশ পূনর্গঠন না হওয়া পর্যন্ত আমরা অর্ন্তবর্তীকালীন সরকারের  সময় দিয়ে সহযোগিতা করতে চাই। দেশের মানুষের ওপর গুম খুন মিথ্যা মামলা ও নির্যাতন চালিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৬ বছর দেশকে দোজকে পরিনত করেছিল।
রবিবার (২৫ আগোষ্ট )  বিকেলে মাগুরা সার্কিট হাউজে মাগুরা জেলা জামায়াত আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও শহীদ পরিবারের সাথে মতবিনিময়  শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এ কথা বলেন।
এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ শহীদ পরিবারের মাঝে ২ লাখ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোবারক হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য,  খুলনা মহানগর জামায়াতের আমীর অধ্যাপক
মাহফুজুর রহমান, মাগুরা জেলা জামায়াতের সাবেক আমীর ড, আলমগীর হোসেন।
অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, মাগুরা জেলা জামায়াতের সেক্রেটারী অধাপক সাইদ আহম্মেদ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপক আশরাফ হোসেন জেলা হেফাজতে ইসলামীর সভাপতি কাজী জাবেদ, মাও লিয়াকত আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৈনিক সাদিকুল ইসলাম সাদি প্রমুখ ।
প্রধান অতিথি বলেন, দেশ ও জনগনকে মুক্ত করেত যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন তারা জাতীয় বীর। তিনি রাষ্ট্রীয় ভাবে তাদের বীর হিসেবে ঘোষনার করা উচিৎ বলে জামায়াতের পক্ষ থেকে দাবি জানান।  বর্তমান অর্ন্তবর্তী সরকার ইতিমধ্যে স্বৈরাচারি সরকারের সকল অপকর্মের বিচার কাজ শুরু করায় ধন্যবাদ জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর