সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় ইকোপার্কের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপন কর্মসূচী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ,(শালিখা) মাগুরা প্রতিনিধি:

মাগুরার শালিখা উপজেলা পরিষদ ইকোপার্কের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপন কর্মসূচী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার ১৫ নভেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ ইকোপার্ক প্রাঙ্গনে অনুষ্ঠিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইকোপার্কের শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অহিদুল ইসলাম৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, সহকারি কমিশনার ভূমি উম্মে তহমিনা মিতু, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান মিল্টন,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতের নায়েবে আমির আধ্যাপক লিয়াকত আলী শিকদার,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ হাসিবুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস,হোসাইন শিকদার,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,উপজেলা যুবদলের সভাপতি মুন্সী সোহেল রানা,সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন,ছাত্রনতার পক্ষে ফারহানুল ইসলাম শাকিল৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপ্লব রায়৷ এছাড়াও বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর