সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মোরেলগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার অভিযানে সেনাবাহিনী ও টাস্কফোর্স কমিটি

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে এবং অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধ করতে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সেনাবাহিনীর সহযোগিতায় মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড,মোরেলগঞ্জ বাজার, এলাকায় টাস্কফোর্সের অভিযানে কমিটির সদস্যরা নানা অনিয়মের কারণে ১৩ টি প্রতিষ্ঠানকে ৯৫০০০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা, বেশি দামে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৩টি প্রতিষ্ঠানকে ৯৫’হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পলিথিনের ব্যবহার নিষিদ্ধের বিষয়ে অবগত করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন এ. এন. এম. মুরাদুজ্জামান,জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখার শিক্ষার্থী প্রতিনিধি সদস্যরা।

ক্যাপ্টেন এ.এন.এম মুরাদুজ্জামান বলেন, “আমরা প্রতিটি দোকানে গিয়ে পণ্যের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা, মূল্য তালিকা প্রদর্শিত আছে কিনা এবং তা অনুযায়ী বিক্রি হচ্ছে কিনা, এবং পণ্যের গুণগত মান সঠিক আছে কিনা তা নিবিড়ভাবে পরিদর্শন করেছি। কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ভবিষ্যতে একই ধরণের অনিয়ম পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে,” বলে তিনি ব্যবসায়ীদের প্রেষণা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর