শহিদুজ্জামান চাঁদ ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো দুষ্কৃতী চক্রের বিরুদ্ধে মাগুরার শালিখায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে আজ বিকাল ৪ টার সময় এ-প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিল্টন মুন্সী, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, যুবদলের সদস্য সচিব নয়ন মুন্সী, মাগুরা জেলা ছাত্র নেতা ফারদিন হাসান সুমন,সোহাগ মুন্সী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজায়েত হোসেন সজিব ,উপজেলা ছাত্রদলের সদস্য ফিরোজ হোসেন সহ শালিখা উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।