সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ চোরাচালানকৃত মালামাল,পিকআপসহ ০৩ জন চোরাকারবারী আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ চোরাচালানকৃত মালামাল, পিকআপভ্যানসহ  ০৩ জন চোরাকারবারীকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
রবিবার রাত সাড়ে বারটায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার নিকট হইতে বিপুল পরিমাণ চোরাচালানী মাল,একটি পিকআপহ ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ভারতীয় ১০৮০ কেজি জিরা, ৬০০ প্যাকেট ফুচকা,১২,৫০,০০০ পিচ মার্বেল,০৪ হাজার পিচ মোবাইল এর ডিসপ্লে সহ একটি পিকআপ জব্দ করা হয়। আটককৃত পিকআপ গাড়ীর রেজি: নং-ঢাকা মেট্টো-ঢ-১২-৫৫৯৫।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার  মোহাম্মদ জাবেদুর রহমানের নির্দেশে আশুগঞ্জ থানা এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন। সে সময তাকে সহযোগিতা করেন
এসআই (নিরস্ত্র) গাজী রবিউল ইসলাম ও অন্যান্য পুলিশ সদস্যগন।
অভিযানকালে গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলার কোতোয়ালি থানার পূর্বাশা গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে মোঃ শাহ আলম (৪০),
সুনামগঞ্জ জেলার দুয়ারা থানার কাঠাল বাড়ি গ্রামের মোঃ ছাবেদ আলীর ছেলে
মো: কাশেম (৫০) ও একই এলাকার ক্যাম্পের ঘাট গ্রামের নাছির মিয়ার ছেলে
মো: রতন মিয়া (২৯)।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে কোর্টে প্রেরণ করা হবে এবং মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর