সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শ্রীপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শ্রীপুর সরকারি মহেশচন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর সরকারি মহেশচন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।

শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র অন্যতম নেতা ও সাবেক মেয়র ইকবাল আক্তার খান কাফুর।


শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি টুকু খান এর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এ্যাড. এমএ রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শিকদার মঞ্জুর আলম, জেলা বিএনপি’র নেতা খান আমিনুল ইসলাম পিকুল, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, উপজেলা বিএনপি নেতা জহুরুল হক মিলন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, উপজেলা ছাত্রদল নেতা হাসান মিয়া, মেহেদী হাসান অন্তর প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর