মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে বাংলাদেশ ইসলামী আন্দোলন শ্রীকোল ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী আন্দোলন শ্রীকোল ইউনিয়ন শাখার সভাপতি আমির আলী সর্দার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মোফাচ্ছেরে কোরআন, মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি ওসমান গণি মুসাপুরী, বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মোফাছেরে কোরআন শ্রীপুর উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান ওয়াজেদী, হাফেজ মুহাম্মদ হাবিবুর রহমান হাবিবী।