সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে দূর্বৃত্তের আগুনে পুড়লো প্রাইভেটকার

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

 

মাগুরার শ্রীপুরে উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. মুরাদ মোল্যার প্রাইভেটকার পুঁড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার রাত ৩ টার দিকে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মুরাদ মোল্যা বাদী হয়ে বুধবার বিকেলে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এ বিষয়ে অভিযোগকারী সাবেক ইউপি সদস্য মো. মুরাদ মোল্যা বলেন, ঘাসিয়াড়া গ্রামের আমার বাড়ির সামনে প্রাইভেটকারটি রাখা ছিল। রাত ৩ টার দিকে বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে ট্রাক ড্রাইভার ঘুম থেকে আমাকে ডেকে তোলে। প্রাইভেটকারটি তখনও দাউদাউ করে জ্বলছিল। রাতের আধারে দূর্বৃত্তরা আমার প্রাইভেটকারে আগুন দিয়েছে। আমি ঘটনার সঠিক বিচার চাই।

 

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর