শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা সংবাদদাতাঃ
মাগুরার শালিখায় শ্রী শ্রী কাত্যায়নী পুজা মন্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান৷ তিনি বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার আড়পাড়া চুকিনগর কানুদার খাল সংলগ্ন কাত্যায়নী পুজা মন্ডপ পরিদর্শন কালে বলেন,
সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের জানমাল এবং ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ৷ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান বলেন,দূর্গা পুজায় যে ভাবে কঠোর ভাবে নিরাপত্তা দেওয়া হয়েছিলো, ঠিক একই ভাবে কাত্যায়নী পুজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত নিরাপত্তা দেওয়া হবে৷ এসময় উপস্থিত ছিলেন, মেজর মোঃ জিল্লুর রহমান, লেফট্যানেন্ট কর্নেল মেহিদী হাসান,উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া,আনসার ও ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন,আড়পাড়া বাজার বণিক সমিতির সভাপতি ডাক্তার সুভাষ চন্দ্র রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিতান বিশ্বাস,কাত্যায়নী পুজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার মহন অধিকারি,সহসভাপতি অরুপ সাহা,সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক জঞ্জয় সরকার,কোষাধ্যক্ষ বাধন বিশ্বাস শিমুল প্রমূখ৷