সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৫৭ বার পঠিত

মহসিন মোল্যা , শ্রীপুর উপজেলা (মাগুরা) সংবাদাতা

মাগুরার শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য খোর্দ্দরহুয়া গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট বেলায়েত হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে তাঁর মৃত্যু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রী, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় প্রথমে যশোর ৫৫ ডিভিশনের ১৪ ইস্ট বেঙ্গলের লেঃ ফয়সাল এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল এবং পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস গার্ড অব অনার প্রদান করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দীর্ঘ ৯ মাস ৩ নং সেক্টরে যুদ্ধ করেন। মঙ্গলবার সকাল ১১ টায় জানাজা শেষে খোর্দ্দরহুয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর