সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

জাতীয় যুব দিবস উপলক্ষে মাগুরায় খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন 

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

মুন্সী জহুরুল ইসলাম ,মাগুরা জেলা প্রতিনিধি:

“দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশের ৬৪ টি জেলার ৬৪ টি খাল পরিষ্কার করণ কার্যক্রমের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর । তারই ধারাবাহিকতায় মাগুরার মঘীর ঢালের বিশ্বরোড সংলগ্ন খালটি পরিষ্কার কার্যক্রম আজ সোমবার (০৪ নভেম্বর ) সকাল দশটায় উদ্বোধন করা হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ অহিদুল ইসলাম জেলা প্রশাসক, মাগুরা।

খাল পরিষ্কার কার্যক্রমে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে যৌথভাবে কাজ করছে মাগুরা পৌরসভার পরিচ্ছন্ন টিম , মাগুরা রেডক্রিসেন্ট সোসাইটি এবং বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন , এখানে সম্পূর্ণ কাজ স্বেচ্ছাসেবীরা করছে । সবাই সবার জায়গা থেকে এগিয়ে এসেছে । কেউ কোন রূপ পারিশ্রমিকের আশা ছাড়াই এখানে তাদের শ্রম দিচ্ছে । এভাবে সমাজের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। তাইলে আমরা একটি পরিচ্ছন্ন সমাজ পাব। এখন ডেঙ্গুর সময় আমাদের সকলের উচিত আশপাশে এমন অপরিচ্ছন্ন জায়গা গুলোকে পরিচ্ছন্ন করা ।

স্বেচ্ছাসেবীদের অনেকেরই খাল পরিষ্কার করতে গিয়ে হাত, পা কেটে যাচ্ছে এই জন্য আগে থেকে এখানে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে । সকলকে উজ্জীবিত এবং আনন্দমুখর একটি পরিবেশ তৈরি করার জন্য পাশেই বাউল গানের ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর