মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ,শালিখা প্রতিনিধিঃ

“শিক্ষার্থীদের চোখে আগামী ছাত্র রাজনীতি ও বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ডিগ্রী কলেজ ও সিংড়া বিহারীলাল মহাবিদ্যালয় সহ বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে আড়পাড়া ডিগ্রী কলেজ ও সিংড়া বিহারীলাল মহাবিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শালিখা উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজায়েত হোসেন সজিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম,মাগুরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্সি মাহমুদুর রহমান তিতাশ,যুগ্ম সম্পাদক লাভু,সদর থানা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম রাব্বি,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান সুমন,শালিখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তিতাশ বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ পাভেল,যুগ্ম আহবায়ক পরেশ রায়,আড়পাড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন,ছাত্রদল নেতা ফিরোজ হোসেন মৃধা প্রমুখ।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম বলেন, আগামী ছাত্ররাজনীতি হবে শিক্ষার্থীদের ভালোর জন্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের অবদান অনেক রয়েছে। তাদের একক কোনো কর্তৃত্ব নেই। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে  সারাদেশে ছাত্রদের আগামী রাজনীতি কেমন হবে এবং ছাত্রদের উজ্জল ভবিশ্যৎ নিয়ে মতবিনিময় চলছে৷ তিনি আরও বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা বিস্তারের জন্য নারী শিক্ষা, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে উপবৃত্তি চালু করেছিলেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা অসচ্ছল পরিবার থেকে আসে তাদের জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর