সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় সমবায় দিবস উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ

“সমবায়ে গড়ব দেশ
বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যের বিষয়ে মাগুরার শালিখায় ৫৩ তম সমবায় দিবস উদযাপিত হয়েছে৷ দিবসটি পালন উপলক্ষে আজ শনিবার উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে স্থানীয় আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ বাহারুল ইসলাম৷ প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সমবায় অফিসার নূরুল ইসলাম৷ এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান মিল্টন ,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতের যুব ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ হাসিবুল ইসলাম,বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আশরাফুল আলম লিটন প্রমূখ৷

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর