সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

সাবেক গৃহায়ণ মন্ত্রীর ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও সমাবেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

জহির সিকদার ,ব্রাহ্মণবাড়িয়া জেলা:

একাধিক হত্যা মামলায় সদ্য গ্রেফতারকৃত সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শুক্রবার দুপুরে তৌহিদি জনতার ব্যানারে পৌর শহরের কাচারি পাড় এলাকার পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের টি.এ রোড, মাদ্রাসা মোড়, সদর হাসপাতাল রোডসহ বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তৌহিদি জনতার পক্ষে বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ কাসেমী, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আলী আজম, খালিদ সাইফুল্লাহ সিরাজী, মোঃ তারেক ইয়ামিন, রহমত উল্লাহ কাসেমী প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে অশান্তি কায়েম করেছিল। বিশেষ করে ২০১৬ সালে ও ২০২১ সালে তার নির্দেশে সরকার বাহিনী ও যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক প্রধান মাদ্রাসা জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার হামলাসহ নির্বিচারে মাদ্রাসা ছাত্রদের হত্যা করা হয়। বক্তারা এসব গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীসহ তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবী জানান। এছাড়াও তার গ্রেফতারের সংবাদে রাতেই শহরের কান্দিপাড়ায় অবস্থিত জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে। অন্যদিকে সকালে তার নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া-৩ এর সদর ও বিজয়নগরে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর