সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

সাকিব আল হাসানের পিতাকে গ্রেফতারের দাবী জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

মুন্সী জহুরুল ইসলাম, মাগুরা প্রতিনিধি:

সাকিব আল হাসানের পিতাকে গ্রেফতারের দাবী জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।


গণঅভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশের ইতিবাচক রাজনীতির নিয়ে আলোচনা চলছে। সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে(৩০ অক্টোবর) মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।‌

সাধারণ সম্পাদক বলেন, মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ৪ ও ৫ আগস্ট আওয়ামী লীগ ,ছাত্রলীগ, যুবলীগের হামলায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি,ফরহাদ হোসেন সহ এ আন্দোলনে মাগুরার ১০ জন শহীদ হন। এ সকল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা মাশরুর রেজা কুটিল কে আসামি করা হয়নি এবং এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি। তিনি মাগুরাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন ।তিনি সেদিন সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও শ্রী বীরেন শিকদারসহ হত্যাকাণ্ডের সাথে জড়িত কোনো আসামীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। জাতীয়তাবাদী ছাত্রদল দল এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

তিনি আরো বলেন নির্বিচারে হত্যা, ধর্ষণ ,দখল বাণিজ্য, সন্ত্রাসী ও নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে । তাদের বিতাড়িত করা লাগেনি তারা নিজেরাই বিতাড়িত হয়েছে । ছাত্রদল প্রতিহিংসা নয় ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী ।তারা কাউকে পরীক্ষায় অংশগ্রহণ বা ক্লাসে প্রবেশের ক্ষেত্রে বাধা প্রদান করেনি এবং ভবিষ্যতেও করবে না । নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা ক্যাম্পাসে থাকবে কি থাকবে না এটি সম্পূর্ণ আইনি বিষয়। ছাত্রদলের কেউ যদি কখনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে জাতীয়তাবাদী দল সে কর্মীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।

এই মতবিনিময় ও লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত আরো ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক এসএম আবু তাহের সবুজসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আদর্শ কলেজ, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর