সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরার শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফরহাদ হোসেন অনার্স ভবন ও স্মৃতিফলক উন্মোচন

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শ্রীপুর নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফরহাদ হোসেন ও মির্জা নওজেশ হোসেন অনার্স ভবনের উদ্বোধন করা হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ফরহাদ হোসেন স্মৃতিফলক উন্মোচন করা হয়। এ উপলক্ষে বুধবার সকালে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি এ্যাড. আব্দুর রশিদ।

নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খান ফজলুর রহমানের সার্বিক তত্বাবধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, মাগুরা জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলী আহমদ, জেলা জামায়াত ইসলামীর আমির এমবি বাকের, সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমদ, শ্রীপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মো. ফখরুদ্দিন মিজান, জেলা কৃষক দলের আহ্বায়ক রুবায়েত হোসেন খান প্রমুখ।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৪ আগস্ট মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম বিদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর