আলী হোসেন বিজয়নগর সংবাদদাতা (ব্রাহ্মণবাড়িয়া) বিজয়নগর :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেউন্দি রাস্তার মুখে ট্রাকের ধাক্কায় রনি মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, রনি মিয়া তার বাড়ি থেকে মোটরসাইকেলে চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তিনি দেউন্দি রাস্তার মুখে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
নিহত রনি মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সেজা মুড়া গ্রামের মুন্সি মিয়া ছেলে।রনি মিয়ার মৃত্যুতে এলাকাবাসীর শোকের ছায়া নেমে আসে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, খবর পেয়ে থানার এসআই ইব্রাহিম আকন্দসহ একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তারা মোটরসাইকেল চালক রনির মরদেহ ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।