সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদল নেতা রাব্বির বাড়িতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

মুন্সী জহুরুল ইসলাম, মাগুরা প্রতিনিধি:

মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে মাগুরা সদর হাসপাতালে মারা যায় ।মেহেদী হাসান রাব্বির পরিবারের সাথে দেখা করতে মঙ্গলবার (২৯ অক্টোবর )তার বাড়িতে আসেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও মাগুরা জেলা ছাত্রদলের নেতাকর্মী ।

ছাত্রদলের সাধারণ সম্পাদক দুপুর তিনটার দিকে মেহেদী হাসান রাব্বির বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং সান্ত্বনা দেন ।তখন রাব্বির বাড়িতে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় ।তিনি আগামীকাল রাব্বির কবর জিয়ারত করবেন বলে জানান । তিনি রাব্বির পরিবারের সাথে কথা শেষ করে উপস্থিত নেতাকর্মী ,এলাকাবাসী ও মিডিয়াকর্মীদের সাথে কথা বলেন ।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশে একশোর অধিক ছাত্রদল নেতাকর্মী নিহত হয় । তার মধ্যে সাংগঠনিক পদে সর্বোচ্চ নেতা মেহেদী হাসান রাব্বি। রাব্বি ছিল মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক যা সুপার ফাইভ এর অন্তর্ভুক্ত। রাব্বির মত ত্যাগী ও পরিশ্রমী নেতার মৃত্যু দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি । রাব্বির মৃত্যুর পিছনে স্বৈরাচার হাসিনা সরকারের পুলিশ ,ছাত্রলীগ ,যুবলীগ দায়ী যাদের বিচার অতি দ্রুত করতে হবে। একটি অপরাধীও যাতে বিচার থেকে রক্ষা না পায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। ইতোমধ্যে রাব্বির পরিবার একটি হত্যা মামলা দায়ের করেছে।

তিনি আরো বলেন ,তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রাব্বির পরিবারের সাথে দেখা করতে এসেছেন। জনাব তারেক রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতা কর্মীর পরিবারের খোঁজ খবর নেওয়ার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতা কর্মীদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর