সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রেসক্লাবে ৩ জন কে আজীবন সদস্য প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :

মাগুরা প্রেসক্লাব উন্নয়নে বিশেষ অবদানের জন্য  নতুন আরো তিনজন মাগুরার কৃতি সন্তান ও বিশিষ্ট শিল্পপতি কে আজীবন সদস্য পদ প্রদান করা হয়েছে। গত ২৫ অক্টোবর মাগুরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত সাধারণ সভায় ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ক্লাবের উন্নয়নে আর্থিক ভাবে উল্লেখযোগ্য অবদান রাখায় ৩ জনের অবদানের স্বীকৃতি স্বরূপ আজীবন সদস্য পদ প্রদানের প্রস্তাব উপস্থাপন করেন। সর্বসম্মতিক্রমে মো: মাসুদ পারভেজ আস্থা ট্রিপের স¦ত্বাধিকারী, শরীফ আজিজুল হাসান ইম্পেরিয়াল রিয়েলএস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ড. আলী আফজাল কৃষিবিদ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক কে মাগুরা প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

ইতি পূর্বে মাগুরা প্রেসক্লাব উন্নয়নে বিশেষ অবদানের জন্য কাজী সালিমুল হক পরিচালক  জিকিউ গ্রæপ অব ইন্ডাস্ট্রিস লিমিটেড, মীর নাসির হোসেন পরিচালক মীর গ্রুপ অব ইন্ডাস্ট্রিস লিমিটেড,আব্দুল মুক্তাদির চেয়ারম্যান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মো: তৌহিদুজ্জামান ম্যানেজিং ডিরেক্টর রাধুগা হোল্ডিংস্ লিমিটেড এর ৪ জন মাগুরার কৃতি সন্তান ও বিশিষ্ট শিল্পপতি  কে আজীবন সদস্য পদ প্রদান করা হয়েছে । এ ছাড়া দীর্ঘ ২৫ বছর পর মাগুরা প্রেসক্লাবে  ৩৩ জনকে নতুন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর