সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

শ্রীপুরে আসন্ন দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের উপলক্ষে মতবিনিময় সভা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে খামারপাড়া গীরিধারী আশ্রমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি অপূর্ব মিত্র, সহ-সভাপতি রথীন্দ্রনাথ ভৌমিক যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ অধিকারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস, সদস্য রতন কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রীকোল ইউনিয়ন শাখার সভাপতি নৃপেন্দ্রনাথ বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ গয়েশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শংকর বিশ্বাস, নিউটন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার সকল দুর্গা মন্দিরের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর