সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যশোর
যশোরের চৌগাছায় এক দিনেই পৃথক ভাবে একটি দোকান ও দুইটি বাসা বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহত না হলেও দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এবং একটি বাড়িতে রাখা গো-খাদ্য (বিচেলি) ও পাটখড়ি পুড়ে ছাই হয়েছে।

উভয় স্থানে ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রন আনে। আগুনে গড় ক্ষতির পরিমান প্রায় চার লাখ টাকা বলে জানা গেছে।

ফায়ার সার্ভস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১ টার দিকে উপজেলার হাকিমপুর বাজারে তাহেরপুর সড়কে অবস্থিত কবির হোসেনের কহিনুর ইলেকট্রনিক্্র এন্ড হার্ডওয়ারের দোকানে ভয়াবহ আগুন লাগে। স্থানীয়রা দোকানে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থালে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সব কিছু পযড়ে ছাই হয়ে যাই। প্রাথমিক ধারনা বিদ্যুতের শক সার্কিটে আগুনের সূত্রপাত এবং মুহুর্তে তা ছড়িয়ে পড়ে দোকানের সকল মালামাল পুড়ে যায়। ক্ষতির পরিমান প্রায় তিন লাখ টাকা বলে জানা গেছে।

ব্যবসায়ী কবির হোসেন বলেন, প্রতিদিনের মতই সে শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। মধ্যরাতে খবর আসে দোকানে আগুন লেগেছে ছুটে এসে চেষ্টা করেও কোন মালামাল রক্ষা করতে পারেনি। প্রায় তিন লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।
একই দিন দুপুরে উপজেলার পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামে তরিকুল ইসলামের বাড়িতে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রæত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ভুক্তাভোগী ও স্থানীয়রা জানান, তরিকুল ইসলাম লক্ষাধিক টাকার বিচেলি বাড়ির চারটি কক্ষে মজুদ করেছিলেন। এদিন দুপুরে মহিলারা ওই স্থানের পাশেই পটখড়িতে আগুন দিয়ে ছিলেন। সেখান থেকে আগুন ছিটকে বিচেলিতে পড়ে এবং মুহুর্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে পুড়ে লক্ষাধিক টাকার বিচেলি ছাই হয়ে গেছে বলে কৃষক তরিকুল ইসলাম জানান।

এ দিকে রোববার সকালে উপজেলার চাঁদপাড়া গ্রামে সাংবাদিক আবু জাফারের বাসাতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হওয়ার আগেই স্থানীয়রা কৌশলে আগুন নিয়ন্ত্রনে আনে।
চৌগাছা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার শেখ আবু জাহিদ বলেন, চৌগাছায় একই দিনে তিনটি স্থানে আগুন ধরে, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর