সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ বার পঠিত

রাইসুল ইসলাম অপু ,যশোর প্রতিনিধি:

যশোরে আসন্ন রমজান ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা টাস্কফোর্স কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম।

 

সভায় হুশিয়ারি দিয়ে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, পণ্য উৎপাদনের পর খুচরা ব্যবসায়ীদের কাছে পৌঁচ্ছাতে পণ্যের দ্বিগুণ দাম বৃদ্ধি পেয়ে যায়। এর প্রধান কারণ সিন্ডিকেট চাঁদাবাজি। তাই সরবারহ লাইনে কেউ সিন্ডিকেট, চাঁদাবাজি করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। দ্রব্যমূল্যের দাম সহনশীল রাখতে বাজার মনিটারিংয়ের সঙ্গে ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। গোডাউনে পণ্য গোদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ব্যবসায়ীদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পণ্যের ভেজাল বা কৃত্রিম রঙ ব্যবহারের কঠোর থাকবে জেলা প্রশাসন।

 

আসন্ন ঈদ উপলক্ষে সীমান্ত দিয়ে অবৈধভাবে কাপড়, প্রসাধনী ও বিদেশী পণ্য ঢোকার ক্ষেত্রে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, আসন্ন রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে গোয়েন্দা সংস্থাও তৎপর থাকবে। এই অভিযানে ব্যবসায়ীদের হেনস্তার শিকার হবে না। তবে অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি। একই সাথে ফুটপাত দখল না করে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা।

 

এছাড়া সভায় বাজারের সকল দোকানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় স্লিপ রশীদ রাখার নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা না মানা হলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। সভায় সাধারণ বাজার কমিটির প্রতিনিধিরা দ্রব্য মূল্য বৃদ্ধির জন্য আমদানিকারক ও বড় ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করেন। আসন্ন রমজানকে কেন্দ্র করে বাজারে মোবাইল কোর্ট, ভোক্তা অধিকার প্রতিনিধি কর্তৃক অভিযান জোরদার করা হবে বলে জানানো হয়।

 

রমজানে খাবার হোটেল ও খাবারের দোকান গুলোতে পর্দা দিয়ে ঢেকে খুলে রাখার নির্দেশনা দেওয়া হয়। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের নিরাপত্তার জন্য পরিচয় পত্র দিতে স্ব স্ব ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়। সেহরি, ইফতার, তারাবীর সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সভায় জেলার বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দরা তাদের মতামত প্রদান করেন।

এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাসার, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর