সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

১৫০ ভারতীয়কে পুশইনের খবর, সারারাত যা ঘটলো বিজয়নগর সীমান্তে

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৭৬ বার পঠিত

আলী হোসেন বিজয়নগর প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) বিজয়নগর-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্ত এলাকায় বৃহস্পতিবার রাতে বিএসএফ কর্তৃক ভারতীয় নাগরিক পুশইনের খবরে আতঙ্কিত হয়ে এলাকাবাসী মসজিদের মাইকে মাইকিং করেছে।

এদিকে পুশইনের আশঙ্কায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা বিমানবন্দরের পার্শ্ববর্তী গেটের কাছে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় প্রায় ১৫০ জন ভারতীয় নাগরিককে বিএসএফ সদস্যরা জড়ো করে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানার পর বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি সতর্কতা অবলম্বন করে সারা রাতজুড়ে সীমান্তে টহল জোরদার করা হয়।

নোয়াবাদি সীমান্ত এলাকার বাসিন্দা আনিস মিয়া, ফজলুল হকসহ একাধিক স্থানীয়রা জানান, বিজিবির টহল তৎপরতা বেড়ে গেলে সীমান্ত এলাকার গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকটি মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাস্থলের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যা আরও আতঙ্ক বাড়িয়ে দেয়। বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন,বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের পুশইনের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে ওই এলাকায় টহল জোরদার করা হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অনুপ্রবেশ ঘটেনি বলে নিশ্চিত করেছে বিজিবি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর